Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. ইউনূস

admin • 08 Aug 2024, 09:37 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সোয়া ৯টায় বঙ্গভবনে শপথ গ্রহণ করেন তিনি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করান ড. মুহাম্মদ ইউনূসকে।

 

এর আগে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা প্রবেশ করেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ দলের সহযোগী অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মী এবং পুলিশের হামলা ও গুলিতে নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন সবাই।

 

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস ছাড়া অন্যান্য উপদেষ্টাগণ হচ্ছেন ১. সালেহ উদ্দিন আহমেদ ২. ড. আসিফ নজরুল ৩. আদিলুর রহমান খান ৪. হাসান আরিফ ৫. তৌহিদ হোসেন ৬. সৈয়দা রেজওয়ানা হাসান ৭. মো. নাহিদ ইসলাম ৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন ১০. সুপ্রদিপ চাকমা ১১. ফরিদা আখতার ১২. বিধান রঞ্জন রায় ১৩. আ.ফ.ম খালিদ হাসান ১৪. নুরজাহান বেগম ১৫. শারমিন মুরশিদ ১৬. ফারুকী আযম।

 

এর আগে এদিন দুপুর ২টা ১০ মিনিটে ড. মুহাম্মদ ইউনূসকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।