Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
এক্সক্লসিভ

প্রধানমন্ত্রী রাত জেগে মানুষকে নিয়ে ভাবেন : কাদের

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
প্রধানমন্ত্রী রাত জেগে মানুষকে নিয়ে ভাবেন : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা রাতে ঘুমান না। রাত ২ টার সময় ফোন করলেও তাকে পাওয়া যায়।

তিনি রাত জেগে মানুষকে নিয়ে ভাবেন। মানুষের কষ্ট কীভাবে দূর করা যায়, এ নিয়ে বঙ্গবন্ধু কন্যার ঘুম থাকে না। তাকে ভুল বুঝবেন না। একটু ধৈর্য ধরুন। সর্বাত্মক চেষ্টা চলছে।

সোমবার (১ জুলাই) বিকালে তেজগাঁও জেলা আওয়ামী লীগ অফিসের সামনে ঢাকা বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম (প্লাটিনাম জয়ন্তী) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দুর্নীতির বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা বলেছেন যে, আগে যারা দুর্নীতি করেছে এবং এখন যারা দুর্নীতি করছে, তাদের কোনো উপায় নেই। সব দুর্নীতিবাজের বিচার হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম আতিক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান প্রমুখ।

আলোচনা সভা পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।