Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

প্রথম মাসের বেতন বন্যার্তদের দেয়ার ঘোষণা উপদেষ্টা আসিফ মাহমুদের

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
প্রথম মাসের বেতন বন্যার্তদের দেয়ার ঘোষণা উপদেষ্টা আসিফ মাহমুদের

টানা ভারীবর্ষণ এবং ভারত থেকে আসা পানিতে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লাসহ ১২টি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশের এমন পরিস্থিতিতে উপদেষ্টা হিসেবে নিজের প্রথম মাসের পুরো বেতন ত্রাণ তহবিলে জমা দেয়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এমন ঘোষণা দেন।

আসিফ মাহমুদ লিখেন, উপদেষ্টা হিসেবে আমার প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেব। সংকট মোকাবিলায় সকলে এগিয়ে আসুন।

এর আগে বাংলাদেশে হঠাৎ বন্যা প্রসঙ্গে ভারতের থেকে ‘স্পষ্ট ব্যাখ্যা’ চান চেয়ে তিনি লিখেন, পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয়, নোটিশ ছাড়াই ওয়াটার গেইট খুলে দিয়ে বন্যার সৃষ্টি করা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে। এ বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।

সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি লিখেন, ১৬ বছরের জমা দাবি নিয়ে রাজপথ, সচিবালয় অবরুদ্ধ করে আমাদের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করবেন না। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে আপনাদের সব দাবি শোনা হবে।

তিনি আরও লিখেন, বন্যার্তদের সহায়তায় সরকারের সকল সংশ্লিষ্ট অঙ্গ কাজ করছে। উদাহরণস্বরূপ: ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা যদি দুই ঘণ্টা রাস্তায়ই আটকে থাকেন, সচিবালয়ে যেতে বাঁধার সম্মুখীন হন তাহলে বন্যার্তদের জন্য কাজ করবেন কীভাবে? সবার সহযোগিতা কামনা করছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।