Tuesday, 20 October 2026
শিরোনাম
পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব আজ মহানবমী,দেবীর বিদায়ের ক্ষণগণনা শুরু নাটোরে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪ হাসপাতালের ১৫ ফ্যান চুরি, বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি:ইশরাক কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

পুলিশ হত্যার আসামির দোকান উদ্বোধনে দুবাইয়ে সাকিব!

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
পুলিশ হত্যার আসামির দোকান উদ্বোধনে দুবাইয়ে সাকিব!

ইংল্যান্ডকে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেই দুবাইয়ের উদ্দেশে বিমানে ওঠেন সাকিব আল হাসান। ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের দুবাই গমনের কারণ নিয়ে জল্পনা শুরু হয়। পরে জানা যায়, তিনি ‘আরাভ জুয়েলার্স’ নামের একটি দোকান উদ্বোধন করতে দুবাই গেছেন।

 

বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব এমনিতেই বহু পণ্যের দূতিয়ালি করেন। শোরুম-দোকান উদ্বোধনেও তাকে দেখা যায়। কিন্তু ‘আরাভ জুয়েলার্স’ উদ্বোধন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কারণ এই ব্যবসাপ্রতিষ্ঠানটির মালিক আরাভ খান ওরফে রবিউল ইসলাম পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার পলাতক আসামি!

 

০১৮ সালের ৭ জুলাই রাজধানীর বনানীর একটি ফ্ল্যাটে খুন হন পরিদর্শক মামুন। তাকে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর আরাভ খান ওরফে রবিউল ইসলাম ভারতে পালিয়ে যান। এই মামলায় ২০১৯ সালের ১১ এপ্রিল গোয়েন্দা পুলিশ রবিউলসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। পুলিশ হত্যার মামলায় রবিউলের ভাড়া করা এক ব্যক্তি আত্মসমর্পণ করে ৯ মাস জেল খেটে বের হন!

আরাভ জুয়েলার্স উদ্বোধনের খবর নিজেই ফেসবুক পেজে জানিয়েছেন সাকিব। আরাভ জুয়েলার্স উদ্বোধনের খবর নিজেই ফেসবুক পেজে জানিয়েছেন সাকিব।

২০২০ সালে রবিউল ভারতীয় পাসপোর্ট পান। যাতে তার নাম বদলে লেখা হয় ‘আরাভ খান’। সেখান থেকে চলে যান দুবাই। ২০২১ সালের ৩১ অক্টোবর আরব আমিরাত সরকার তাকে রেসিডেন্ট পারমিট দেয়। রবিউল এখন সেখানেই আছেন, জুয়েলারি ব্যবসা করছেন। আজ বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ‘আরাভ জুয়েলার্স’ উদ্বোধন করবেন সাকিব।

 

বিশ্বসেরা অলরাউন্ডার নিজেই এক ভিডিও বার্তায় এ খবর জানিয়েছেন। কয়েক মাস আগে জুয়া কম্পানির সঙ্গে চুক্তি করে বিতর্কিত সাকিব ফের এক বিতর্কের জন্ম দিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।