Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
এক্সক্লসিভ

পিলখানা হত্যাকাণ্ডের ‘সুষ্ঠু তদন্ত’ চেয়ে যা বললেন সোহেল তাজ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
পিলখানা হত্যাকাণ্ডের ‘সুষ্ঠু তদন্ত’ চেয়ে যা বললেন সোহেল তাজ

পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চেয়েছেন সোহেল তাজ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) ফেসবুকে তিনি এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন। নিজের ব্যক্তিগত পেজে দেওয়া ওই পোস্টে পিলখানায় নিহত সেনা সদস্যদের ছবি জুড়ে দিয়েছেন সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

 

ছবির বর্ণনায় তিনি লিখেছে, ‘সত্য বলার সময় এসেছে- সত্যিই হচ্ছে সবচে বড় শক্তি।’

 

‘একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা এবং সত্যই হচ্ছে সবচে বড় হাতিয়ার আর ঢালI আপনারা যারা জেনে না জেনে বা বুঝে না বুঝে কোনো প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের সাথে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করছেন তাদের উদ্দেশ্যে বলবো- এই কাজটা ঠিক না ।’

 

‘আমিও বাংলাদেশের সকল বিবেকবান মানুষের মত হতভম্ব হয়েছিলাম, স্তম্ভিত হয়েছিলাম।

 

আমিও মানসিকভাবে মর্মাহত হয়েছিলাম। আমিও সত্য জানতে চাই এবং সুষ্ট তদন্ত চাই। ভবিষ্যতে পুনর্তদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলো বলতে চাই।’

‘বিঃ দ্রঃ আর যারা আতঙ্কে বা ভয়ে আছেন যে আমি কি আবার রাজনীতিতে আসছি কিনা তাদের উদ্দেশ্যে বলবো ‘ডোন্ট ওরি’ এই নোংরা পঁচা রাজনীতির ভাগ নিতে আসবো না- আপনারাই যথেষ্ট।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।