Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
জাতীয়

পিলখানা ট্র্যাজেডি:১৪ বছরেও হয়নি মামলার আপিল নিষ্পত্তি

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
পিলখানা ট্র্যাজেডি:১৪ বছরেও হয়নি মামলার আপিল নিষ্পত্তি

১৯৭৫-এর পর, বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম হত্যাকাণ্ডগুলোর অন্যতম ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি, বিডিআর বিদ্রোহ। স্বজাতির ওপর এমন নারকীয় আচরণ বিশ্বের ইতিহাসে বিরল। বিডিআর বিদ্রোহের ১৪ বছর পার হলেও শেষ হয়নি বহুল আলোচিত এই হত্যা মামলার আপিল শুনানি।

 

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি দেশের আধাসামরিক বাহিনীর ইতিহাসে ঘটে সবচেয়ে ভয়াবহ, মর্মান্তিক ঘটনা। বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় মারা যান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন। টানা ৩৬ ঘণ্টা ধরে চলে নৃশংস হত্যাযজ্ঞ।

 

ঘটনার ৪ বছর পর, ২০১৩ সালের ৫ নভেম্বর হত্যা মামলায় রায় ঘোষণা করে বিচারিক আদালত। মামলায় ৮৫০ আসামির মধ্যে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

 

মামলায় বেকসুর খালাস পান ২৭৮ জন। বাকি ৪ আসামি রায়ের ঘোষণার আগেই মারা যান। আর রায় ঘোষণার পর মারা যান আরও ১১ আসামি।

 

তবে, বিডিআর বিদ্রোহের ১৪ বছর পরও মামলার আপিল শুনানি শেষ হয়নি। এ নিয়ে হতাশ স্বজনদের আশা, দ্রুতই আপিল নিস্পত্তি শেষে রায় কার্যকর হবে।

আবির/ এ/এম
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।