Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

পানিসম্পদ প্রতিমন্ত্রীর বাসভবনে হামলা,২৭ মোটরসাইকেলে অগ্নিসংযোগ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
পানিসম্পদ প্রতিমন্ত্রীর বাসভবনে হামলা,২৭ মোটরসাইকেলে অগ্নিসংযোগ

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের এমপি জাহিদ ফারুকের বাসভবনে হামলা চালিয়েছে আন্দোলনকারীরা। এ সময় তার বাসভবনের সামনে ও আশপাশে থাকা কমপক্ষে ২৭টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল নগরের বটতলা এলাকার করিম কুটিরের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি ব্রজমোহন কলেজের ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন তুষার।

তিনি জানান, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাসভবনে আকস্মিক হামলা চালায়। এ সময় ওই এলাকায় যাকে পেয়েছে তাকে হামলাকারীরা মারধর করেছে এবং মন্ত্রীর বাসাসহ আশপাশের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে। পাশাপাশি মন্ত্রীর বাসার ভেতরে প্রবেশ করে নিচতলায় ব্যাপক তাণ্ডব চালিয়ে সবকিছু ম্যাসাকার করে দিয়েছে। আর তার বাসার সামনের নবগ্রাম রোডে থানা নেতাকর্মীসহ সাধারণ মানুষের মোটরসাইকেল ভাঙচুর করে অগ্নিসংযোগ করে।

এদিকে প্রত্যক্ষদর্শী জানান, কয়েকশত যুবক আকস্মিক মন্ত্রীর বাসার সামনে হামলা চালায়। এ সময় তারা মন্ত্রীর বাসার সামনে থাকা সব ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে এবং মোটরসাইকেল ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে হামলাকারীরা মন্ত্রীসহ আশপাশের বাসার ভেতরে ঢুকেও হামলা চালিয়েছে।

আর গোটা নবগ্রাম রোডের ডিভাইডারে থাকা পাইপ উঠিয়ে তা দিয়ে সাধারণ মানুষ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া দেয় হামলাকারীরা। এতে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় যে ছবি তুলতে গেছে তাকেই মারধর করেছে এবং হাতে থাকা মোবাইল ভাঙচুর করেছে। আন্দোলনকারীরা কাউকে ভিডিও ছবি তুলতে দেখা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।