Thursday, 3 September 2026
শিরোনাম
এশিয়া কাপ কর্ণার

পাক-ভারত ম্যাচে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন ফখর

admin • 28 Aug 2022, 04:14 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পাক-ভারত ম্যাচে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন ফখর
তৃতীয় ওভারে বাবর আজম আউট হয়ে সাজঘরে ফেরেন ভুবনেশ্বর কুমারের শর্ট বল খেলতে গিয়ে। এরপর বেশ সতর্ক হয়ে যান মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামান। দুজনের জুটিতে রানও আসছিল দ্রুত। কিন্তু বেশি দূর এগোতে পারেনি জুটি।     দলীয় ৪২ রানের মাথায় হঠাৎই উইকেট ছেড়ে সাজঘরের পথ ধরেন ফখর। আবেষ খানের করা ওভারের পঞ্চম বল লাফিয়ে উঠলে সেটি ঠিকঠাক খেলতে পারেননি ফখর। বল চলে যায় উইকেট রক্ষক দীনেশ কার্তিকের হাতে।     কেউ আবেদনই করেননি উইকেটের। আম্পায়ারও বুঝতে পারেননি। স্বাভাবিক ছিল সবাই। কিন্তু ফখরের উইকেট ছেড়ে চলে যাওয়া দেখে টিভি আম্পায়ার চেক করে দেখেন হালকা ব্যাটে লেগেছিল বল। সেটি বুঝতে পেরেই নিজ থেকে চলে যেতে থাকেন মাঠ ছেড়ে।   এর আগে ৬ বলে করেছেন ১০ রান। রিজওয়ানের সঙ্গে ফখরের জুটি থামে ১৯ বলে ২৭ রানেই।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।