Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পাকিস্তানে জঙ্গি হামলায় নিহত ১৫

admin • 31 Jan 2024, 01:28 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পাকিস্তানে জঙ্গি হামলায় নিহত ১৫
আন্তজার্তিক ডেস্ক:

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এতে ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৯জন জঙ্গী, দুইজন বেসামরিক ব্যক্তি ও চারজন আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য রয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বেলুচিস্তানে হামলা চালায় বিচ্ছিন্নতাবাধী জঙ্গিরা। পরে পাল্টা অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এসময় হতাহতের ঘটনা ঘটে।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তানি সামরিক বাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স এজেন্সি (আইএসপিআর) বলে, বেলুচিস্তানের মাচ এবং কোলপুর শহরে আত্মঘাতী বোমা হামলাসহ একাধিক হামলা হামলা করেছে জঙ্গিরা। এ সময় পাল্টা হামলা চায় নিরাপত্তা বাহিনী। এতে তিন আত্মঘাতী বোমা হামলাকারীসহ অন্তত নয় জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন।

জঙ্গিদের হামলার পর তাৎক্ষণিকভাবে ওই এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। এরপর অভিযান শুরু করে তারা।

এরইমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। সংগঠনটি দীর্ঘ দিন ধরে বেলুচিস্তানের স্বীধনতা দাবি করে আসছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।