Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

পাকিস্তানকে খরকুটোর মতো উড়িয়ে দিলো বাংলাদেশ

admin • 10 Sep 2022, 06:06 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পাকিস্তানকে খরকুটোর মতো উড়িয়ে দিলো বাংলাদেশ

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। আগের ম্যাচে জোড়া গোল করে দলকে জেতানো সাবিনা খাতুনের হ্যাট্রিকে সেমিফাইনারের পথে এগিয়ে গেলো বাংলাদেশের মেয়েরা।

   

শনিবার (১০ আগস্ট) নেপারের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচে এই কীর্তি গড়েছে লাল-সবুজের জার্সিধারী মেয়েরা।

প্রথমার্ধে চার গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরও দুই করেছে বাংলাদেশ। সাবিনার হ্যাটট্রিকের পাশাপাশি গোল পেয়েছেন মনিকা, সিরাজ জাহান স্বপ্না ও ঋতুপর্ণা চাকমা। 

এর আগে গত বুধবার ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

শনিবার দশরথ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্নক ছিলেন সাবিনা-স্বপ্নারা।  ম্যাচের তৃতীয় মিনিটে সাবিনার পাসে বাংলাদেশকে এগিয়ে দেন মনিকা চাকমা। একের পর এক আক্রমণে ২৭ মিনিটে আসে দ্বিতীয় গোল। সাবিনার কাছ থেকে বল পেয়ে জালে জড়িয়ে দেন সিরাত জাহান স্বপ্না। তিন মিনিট পরই নিজের প্রথম ও দলের তৃতীয় গোল পান সাবিনা। চার মিনিট বাদেই সানজিদার ক্রসে ফের পাকিস্তানের জালভেদ করেন সাবিনা। 

ম্যাচের ৫৮ মিনিটে জালে বল জড়িয়ে পঞ্চম গোলের সঙ্গে হ্যাটট্রিক পুরো করেন সাবিনা। সাফ চ্যাম্পিয়নশিপে এটি সাবিনার দ্বিতীয় হ্যাটট্রিক। ৭৭ মিনিটে দলের ষষ্ঠ গোল করেছেন বদলি খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। 

২০১৬ সালে ভারতের শিলিগুঁড়িতে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ গোল করেছিলেন সাবিনা খাতুন। ১৩ সেপ্টেম্বর সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।