Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

পাঁচ দিন বন্ধ থাকবে সাজেকের সব রিসোর্ট

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
পাঁচ দিন বন্ধ থাকবে সাজেকের সব রিসোর্ট

অবকাশ যাপনে মেঘের রাজ্য খ্যাত সাজেকে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাঁর নিরাপত্তার স্বার্থে সব রিসোর্ট-কটেজ আগামী ১৮-২২ ডিসেম্বর পর্যন্ত সব রিসোর্ট-কটেজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। জেলা প্রশাসক ও সাজেক কটেজ মালিক সমিতির নেতারা জানিয়েছেন ইতোমধ্যে সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে।

 

জানা গেছে, আগামী ১৮ থেকে ২২ ডিসেম্বর রাষ্ট্রপতি সাজেকে তিন দিনের অবকাশ যাপন করবেন। এ সময়ে নিরাপত্তা বলয় জোরদার রাখতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

প্রস্তুতি সভায় রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় কটেজ-রিসোর্ট মালিক সমিতির নেতারাও সভায় উপস্থিত ছিলেন।

 

সাজেক কটেজ-রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ জানান, সাজেকে প্রায় দুই শতাধিক আবাসিক কটেজ ও রিসোর্ট রয়েছে। অনিবার্য কারণবশত আগামী ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সাজেকের সব কটেজ, রিসোর্ট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

 

ইতোমধ্যে যারা এই সময়ের জন্য কটেজ-রিসোর্টের জন্য বুকিং সম্পন্ন করেছেন তাদেরকে যথা নিয়মে বুকিং বাতিল অথবা রিসিডিউল করার পরামর্শ দেয়া হচ্ছে। যথারীতি ২৩ ডিসেম্বর থেকে আবার স্বাভাবিকভাবে চালু হবে।

 

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, রাষ্ট্রপতি সাজেক ভ্রমণে আসবেন ২০ থেকে ২২ ডিসেম্বর। তাই ১৮ থেকে ২২ তারিখ পর্যন্ত রাষ্ট্রপতির নিরাপত্তার স্বার্থে এই সময়ে সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করার ব্যাপারে আলোচনা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।