Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পলাশবাড়ীতে মধ্যরাতে যাত্রীবাহী বাসে আগুন

admin • 23 Dec 2023, 10:47 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পলাশবাড়ীতে মধ্যরাতে যাত্রীবাহী বাসে আগুন

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী একটি বাসে আকস্মিক আগুনের ঘটনা ঘটেছে। পরে আধঘণ্টার চেষ্টায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (২২ ডিসেম্বর) দিনগত রাত পৌনে ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে পৌর শহরের ড্রিমল্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও গাড়ির যাত্রীরা জানান, নীলফামারীর ডোমার থেকে দোয়েল এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস ঢাকা যাচ্ছিল। পথে ড্রিমল্যান্ড এলাকায় বাসের ব্যাটারি থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

 

খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। তারা আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এসময় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

 

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় বড় ধরনের দুর্ঘটনার হাত থাকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে। এতে কোন যাত্রী গুরুতর আহত হয়নি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।