Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
এক্সক্লসিভ

পরীক্ষার কেন্দ্রে মেয়েকে সহযোগিতার অভিযোগে শিক্ষক বাবার কারাদণ্ড

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
পরীক্ষার কেন্দ্রে মেয়েকে সহযোগিতার অভিযোগে শিক্ষক বাবার কারাদণ্ড

এইচএসসি পরীক্ষা চলাকালে নিজের মেয়েকে সহযোগিতা করার অভিযোগে শিক্ষক বাবাকে দশদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (৯ জুলাই)  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা চলাকালে ফুলবাড়িয়া আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার অভিযুক্ত শিক্ষক আতিকুল ইসলাম (৫০)কে এই সাজা দিয়েছেন।

এদিন বিকালে সাজাপ্রাপ্ত শিক্ষককে ফুলবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়। আতিকুল ইসলাম আছিম শাহাবুদ্দিন ডিগ্রী কলেজের শরীর চর্চা শিক্ষক।

পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, পরীক্ষা চলাকালে ১০১ নম্বর কক্ষে প্রবেশ করে এক পরীক্ষার্থীর খাতা দেখছিলেন আতিকুল ইসলাম নামের একজন ব্যক্তি। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। পরে ম্যাজিস্ট্রেট এসে তাকে আটক করে সাজা দিয়েছেন।

আছিম শাহাবুদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মকবুল হোসেন বলেন, নিজের মেয়ে এইচএসসি পরীক্ষার্থী হওয়ায় শিক্ষক আতিকুল ইসলামকে পরীক্ষার কোনো দায়িত্ব দেওয়া হয়নি।

পরীক্ষার সময় শেষ হলে তিনি কক্ষে প্রবেশ করেছিলেন। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার বলেন, এইচএসসি পরীক্ষা চলাকালে কক্ষে প্রবেশ করে এক পরীক্ষার্থীকে সহযোগিতার করার অপরাধে, এক শিক্ষককে দশদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।