Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন দুই কংগ্রেসম্যান

admin • 13 Aug 2023, 02:41 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন দুই কংগ্রেসম্যান

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান। রোববার (১৩ আগস্ট) দুপুর ১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয়।

এর আগে দুই মার্কিন কংগ্রেসম্যান ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে চা চক্রে বসবেন দুই কংগ্রেসম্যান।

এ সময় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছ। সোমবার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সফর করবেন এই দুই কংগ্রেসম্যান।

 

সেখানে তারা রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন এবং জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তারা রোহিঙ্গাদের আর্থিক অবস্থাসহ সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।