Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ধর্ম

পবিত্র রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
পবিত্র রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

আগামী ১২ অথবা ১৩ মার্চ শুরু হতে পারে ২০২৪ সালের রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমজান। তবে শাবান মাসের শেষে রমজানের চাঁদ দেখার ওপর নির্ভর করে এই তারিখ পরিবর্তন হতে পারে।

 

সেই সঙ্গে রোজার পরেই উদযাপিত হয় মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। যদি রমজান মাস ১২ মার্চ শুরু হয় তবে ঈদুল ফিতর পালিত হবে ১০ অথবা ১১ এপ্রিল। আর রমজান মাস ১৩ মার্চ শুরু হলে ঈদুল ফিতর পালিত হবে ১১ অথবা ১২ এপ্রিল।

 

ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশের আকাশে হিজরি শাবান মাসের চাঁদ দেখা গেছে। তাই আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হয়েছে।

 

সেই হিসাবে শাবানের ১৪ তারিখ দিবাগত রাতে (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শবে বরাত পালিত হবে। শবে বরাতের পরদিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এ ছুটি পড়ছে ২৬ ফেব্রুয়ারি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।