Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
এক্সক্লসিভ

পদ্মায় ফেরিডুবির ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
পদ্মায় ফেরিডুবির ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ‘রজনীগন্ধা’ ডুবে যাওয়ার ঘটনায় পাঁচ সদসেদ্যর তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এদিকে, বুধবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার পর সচিবালয়ে এক প্রশ্নের জবাবে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, তদন্ত প্রতিবেদন ছাড়া মানিকগঞ্জের পদ্মায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ নদীতে ফেরি দুর্ঘটনার কারণ বলা যাবে না।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমাকে বলা হয়েছে, ওখানে ফেরি নোঙর করা ছিল, বাল্কহেড ধাক্কা দিয়েছে। আমি এই মুহূর্তে বলতে পারব না আসলে কোনটা সত্য। তদন্ত প্রতিবেদন ছাড়া বলা যাবে না কোনটা সত্য। এখানে অন্য কোনো দুর্বলতা বা অন্য কোনো ঘটনা আছে কি না, এর মধ্যে বলতে পারি না।

এর আগে, পাটুরিয়ায় ‘রজনীগন্ধা’ নামের ফেরিটি দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়ায় আসার সময় ৫ নং ঘাটের কাছাকাঠি এসে ডুবে যায়। ফেরিটিতে ৭টি ছোট ট্রাক ও ২টি বড় ট্রাক ছিল।

দুর্ঘটনার পরই স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ উদ্ধার কাজে যোগ দেয় বলে জানিয়েছেন শিবালয় থানার ফায়ার সার্ভিসের প্রধান মজিবুর রহমান। পাশাপাশি স্থানীয়রাও যোগ দেন উদ্ধারকাজে।

এদিকে, সকালে সাড়ে ১০টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা দৌলতদিয়া ঘাট হতে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। একই সাথে মাওয়া ঘাট হতে রুস্তমও যাত্রা শুরু করেছে। ঘন কুয়াশার কারণে দেরিতে রওনা করেছে হামজা ও রুস্তম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।