Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পঞ্চগড়-২আসন: ভোটের মাঠে এগিয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

admin • 05 Jan 2024, 10:11 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পঞ্চগড়-২আসন: ভোটের মাঠে এগিয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

বিগত ১৫ বছরে একাধিক উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করায় পঞ্চগড়-২ আসনে ভোটের মাঠে এগিয়ে নৌকা মার্কার প্রার্থী ও রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন। শুধু প্রচার প্রচারনায় নয় বরং জয়ের ব্যাপারেও এগিয়ে তিনি। অনেকেই মনে করছেন অভূতপূর্ব উন্নয়নের ফলস্বরূপ পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন তিনি।

দেবীগঞ্জ ও বোদা উপজেলার সমন্বয়ে গঠিত পঞ্চগড়-২ সংসদীয় আসনে ২০০৮ সালে নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নূরুল ইসলাম সুজন। পরবর্তীতে ২০১৪ সালে এবং ২০১৮ সালেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হন তিনি। টানা ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ২০১৯ সালে দায়িত্ব পান রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে।

এদিকে নূরুল ইসলাম সুজন পরপর তিনবার নির্বাচিত হওয়ায় গত ১৫ বছর ধরে সংসদ সদস্য হিসেবে এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের পাশাপাশি দলকে নিজস্ব ধারায় সুসংগঠিত করেছেন। এছাড়া রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে এক সময়ের অবহেলিত পঞ্চগড় জেলাসহ সারা দেশে রেলের উন্নয়নে ব্যাপক কাজ করেছেন তিনি।

দেবীগঞ্জ ও বোদা উপজেলায় তার উন্নয়নমূলক কাজের মধ্যে উল্লেখযোগ্য হলো- দেবীগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশন চালু করা, সরকারি টেকনিক্যাল স্কুল, আইটি পার্ক, কৃষি ভিত্তিক ইকোনোমিক জোন, সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণ, গ্ৰামীন ও আঞ্চলিক সড়ক ও সেতু নির্মাণ। এছাড়া বোদা উপজেলার মাড়েয়া আউলিয়ার ঘাটে বহুল প্রত্যাশিত ওয়াই ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপনসহ সংসদীয় আসনে ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন।

এছাড়া তার আমলে স্থল সীমান্ত চুক্তি অনুযায়ী ভারত-বাংলাদেশের ছিটমহল বিনিময় হয়। বিলুপ্ত ছিটমহলে রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি অবকাঠামো উন্নয়নে অগ্ৰনী ভূমিকা রাখেন রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন।

দেবীগঞ্জ সদর ইউনিয়নের বিলুপ্ত সিট মহলের বাসিন্দা লাবু ইসলাম বলেন,"সিট বাংলাদেশ হওয়ার পর থেকেই সুজন এমপি আমাদের সুখ-দুঃখে পাশে আছেন। এলাকার রাস্তা-ঘাট, স্কুল কলেজ করেছেন। অন্য প্রার্থীরা কখনও আমাদের খোঁজ নিতে আসে নি, তাই আমরা এবারও নূরুল ইসলাম সুজনকে ভোট দিবো।"

শালডাঙ্গা ইউনিয়নের আনোয়ার হোসেন নামে এক ভোটার বলেন, "সুজন সাহেব এমপি হওয়ার পর থেকে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। অন্য যারা ভোটে দাড়িয়েছেন আমরা তাদের ঠিকমতো চিনিও না। তিনি যেহেতু আমাদের জন্য কাজ করেছেন তাই তাকেই ভোট দিবো।"

এদিকে, গত ১৫ বছরে পঞ্চগড়-২ আসনে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডে আওয়ামী লীগের ভোট বৃদ্ধি পাওয়ায় এবারও তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আবু বকর সিদ্দিক বলেন, "১৫ বছরে রেলমন্ত্রী দেবীগঞ্জ পৌরসভা সহ সমগ্র দেবীগঞ্জ ও বোদা উপজেলায় অসংখ্য দৃশ্যমান উন্নয়ন করেছেন। তিনি ব্যক্তি হিসেবেও অত্যন্ত ভালো একজন মানুষ। তার প্রতিদ্বন্দী প্রার্থীরাও তার বিরুদ্ধে কিছু বলতে পারেন নি। আমরা আশা করছি সাধারণ মানুষ উৎসাহ নিয়ে ভোট কেন্দ্রে যাবে এবং সর্বোচ্চ ভোট দিয়ে তাকে জয়ী করবেন।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।