গতকাল ২০ ডিসেম্বর সিলেটে জনসভার মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করলেন আওয়ামীলীগের দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আজ (২১ ডিসেম্বর) বৃহস্পতিবার বেলা ৩ ঘটিকায় ঐতিহাসিক পঞ্চগড় চিনিকল মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় জনসভায় ভার্চুয়ালী বক্তব্য রাখবেন তিনি ।
এসব কথা জানান পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি ও রেলমন্ত্রী এ্যাড. মো. নুরুল ইসলাম সুজন এমপি । তিনি বলেন " দলছুট হওয়া যাবে না, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে হবে, আমি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানাই "
এ সময় পঞ্চগড় ১ আসনের নৌকার প্রার্থী নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান শেখ মিলন, পৌর আওয়ামীলীগ সভাপতি কাজী আল তারিক, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উজ্জ্বল, পৌর মেয়র জাকিয়া খাতুন , জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারী প্লাবন সহ জেলা, উপজেলা, পৌর আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।। এরিই মধ্যে জয়েন্ট স্ক্রিন, সাউন্ড ও ডেকোরেশনের কাজ শুরু হয়েছেৃ





