Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

পঞ্চগড়ে অনুপ্রবেশকারী ভারতীয় তরুণী আটক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে অনুপ্রবেশকারী ভারতীয় তরুণী আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকা থেকে সানজিদা রুমা (২৩) নামের এক ভারতীয় তরুণীকে আটক করেছে বিজিবি।  গতকাল মঙ্গলবার অবৈধ অনুপ্রবেশের কারণে তাঁকে আটক করে তেঁতুলিয়া মডেল থানায় নেওয়া হয়েছে। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভজনপুরের বামনপাড়া এলাকায় বোরকা পরিহিত ওই তরুণীকে ঢাকা-বাংলাবান্ধা মহাসড়কে এলোমেলোভাবে হাঁটতে দেখে স্থানীয়রা। সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে হিন্দিতে কথা বলতে শুরু করেন তিনি। পড়ে তাঁকে স্থানীয়দের সহায়তায় ভজপনুর ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে জিজ্ঞাসাবাদ করলে জানান তাঁর নাম সানজিদা রুমা (২৩)। তিনি ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ের বান্দ্রা এলাকার বাসিন্দা।

তরুণী আরও জানান, তাঁর বাবা মুসলিম, মা হিন্দু সম্প্রদায়ের। তার মা শান্তির বাড়ি পঞ্চগড়ে। কিন্তু পঞ্চগড়ে কোথায় তার নানাবাড়ি তিনি জানেন না, কখনো আসেননি। তিনি একটি প্রাইভেট কারে করে শিলিগুড়ি থেকে পঞ্চগড়ে পৌঁছান। কিন্তু তিনি জানেন না পঞ্চগড় ভারতের বাইরের একটি জেলা। 

তরুণীর কথাবার্তায় অসংলগ্নতা দেখা গেলেও তিনি মানসিক ভারসাম্যহীন নয় বলে ধারণা বিজিবির। পড়ে তাঁকে তেঁতুলিয়া মডেল থানায় জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়। 

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, বিজিবির পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য তরুণী আটক রয়েছেন। 

এ বিষয়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক বলেন, যেহেতু ওই তরুণী অবৈধ অনুপ্রবেশ করেছেন, তাই তাঁকে আটক করে তেঁতুলিয়া মডেল থানায় দেওয়া হয়েছে। এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশের মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।