Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
খেলাধুলা

নেইমার বিশ্বকাপ খেলবে: তিতে

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
নেইমার বিশ্বকাপ খেলবে: তিতে

রিচার্লিসনের ম্যাজিকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সহজ জয় দিয়ে শুরু করেছে ব্রাজিল। তবে স্বস্তির মাঝে অস্বস্তির খবর গোড়ালির ইনজুরিতে পড়েছেন তাদের অন্যতম স্তম্ভ নেইমার।

 

ম্যাচের ৮০ মিনিটে বাধ্য হয়েই মাঠ ছাড়তে হয়েছে তাকে। কারণ ডান পায়ের গোড়ালিতে পেয়েছেন ব্যথা। দ্বিতীয়ার্ধে তাকে একাধিকবার সার্বিয়ান ফুটবলারদের ট্র্যাকলের শিকার হতে হয়েছে।

 

গোটা ম্যাচে মোট ৯ বার! এর মধ্যে নিকোলা মিলানকোভিচের ট্যাকলটি ছিল সবচেয়ে সর্বনাশা। মাঠ ছাড়ার সময় দেখা যায় অনেকটাই বিষণ্ন নেইমার। চোখে ছিলো পানি।

   

এরপর ম্যাচ শেষে বিভিন্ন ফুটেজে দেখা যায় তার ডান পায়ের গোড়ালি ফুলে গেছে।তবে কি শঙ্কায় নেইমারের পরের ম্যাচ খেলা? আশার আলোয় কিন্তু দেখালেন সেলেসাও কোচ তিতে।

   

ম্যাচ পরবর্তী এক সংবাদ সম্মেলনে ব্রাজিল বস জানালেন, নেইমারের ইনজুরি যতটা খারাপ দেখাচ্ছে ততটা নয়। দ্রুতই সেরে উঠবেন নেইমার, বিশ্বকাপেও খেলবেন।

   

নেইমারকে অশ্রুসজল দেখে দুশ্চিন্তায় পড়া ভক্তরা কিন্তু তিতের কথা থেকে আশাবাদী হতেই পারেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।