Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
খেলাধুলা ফুটবল

নেইমারের সঙ্গে গ্রুপ পর্ব শেষ আরেক ব্রাজিলিয়ানের

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
নেইমারের সঙ্গে গ্রুপ পর্ব শেষ আরেক ব্রাজিলিয়ানের

বিশ্বকাপ প্রথম ম্যাচটা জয় দিয়েই শুরু করেছে ব্রাজিল। কিন্তু এরপর থেকেই একের পর এক দুঃসংবাদ শুনতে হচ্ছে তাদের। নেইমারের পর এবার বিশ্বকাপের গ্রুপ পর্বে থেকে ছিটকে গেলে রাইটব্যাক দানিলো।

 

তিনিও গোড়ালির ইনজুরিতে ভুগছেন। ঠিক নেইমারের মতোই। তাই সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে তাদেরকে পাচ্ছেন না কোচ তিতে।

 

দুজনের ইনজুরির ব্যাপারে ব্রাজিলের দলীয় চিকিৎসক রদ্রিগো লাসমার বলেন, 'নেইমার ও দানিলোকে এমআরআই করানো হয় শুক্রবার বিকেলে এবং আমরা দুজনের গোড়ালির লিগামেন্টে চোট খুঁজে পাই। নিশ্চিতভাবেই পরের ম্যাচ মিস করবে তারা। আমরা সতর্ক থাকবে কারণ তাদের চিকিৎসা করা হবে যাতে করে বিশ্বকাপে ফের খেলতে পারেন তারা। '

   

সার্বিয়ার বিপক্ষে ম্যাচে নিজের সেরা ছন্দে ছিলেন না নেইমার। তবে সর্বোচ্চ ফাউলের শিকার হয়েছিলেন তিনি। অস্বস্তি অনুভব করায় ম্যাচের ৮০ মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেন কোচ তিতে। তখনই জানা যায় ডান পায়ের গোড়ালি মচকে গেছে এই ফরোয়ার্ডের। যেখানে গত কয়েকবছরে বেশ ধকল গেছে তার।

   

ব্রাজিলের সমস্যার এখানেই শেষ নয়। অসুস্থতার কারণে সুইজারল্যান্ডের বিপক্ষে নাও খেলতে পারেন উইঙ্গার অ্যান্টনি ও মিডফিল্ডার লুকাস পাকেতা। এদিকে আগামী সোমবার সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। ২ ডিসেম্বর গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।