Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

নির্বাচন ভবনের সামনে দু’পক্ষের হাতাহাতি, আটক ২

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
নির্বাচন ভবনের সামনে দু’পক্ষের হাতাহাতি, আটক ২

নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে কথা কাটাকাটির জেরে দুইপক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, কথা কাটাকাটির জেরে জেরে কুমিল্লা-১ আসনের (দাউদকান্দি- তিতাস) দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতির এ ঘটনা ঘটেছে।

 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুর এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসানের সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

 

এসময় উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিক প্লাবন ও সানজিদ নামে দুইজনকে নিজেদের হেফাজতে নেন। তারা দুইজনই কুমিল্লা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী নাঈম হাসানের সমর্থক। এ ঘটনায় একে অন্যের ওপর দায় চাপিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে উভয়পক্ষই।

 

ঘটনার প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বরাতে জানা গেছে, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানিতে অংশ নেন কুমিল্লা ১ আসনের সংসদ স্বতন্ত্র প্রার্থি নাঈম হাসান। দুপুর সোয়া বারোটার দিকে তার আপিল নামঞ্জুর করা হয়। পরে তিনি বাইরে বেরিয়ে এলে তার সমর্থকদের সঙ্গে আবদুস সবুরের সমর্থকদের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

 

এ ঘটনায় আব্দুস সবুরের কর্মী-সমর্থকদের দায়ী করেছেন স্বতন্ত্র প্রার্থী নাঈম হাসান। তিনি জানান, তার কর্মী সমর্থকদের উদ্দেশে ‘নির্বাচনের আগেই হেরে গেছিস’ এমন কটুবাক্য বলার পরই এমন বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়।

 

এ বিষয়ে শের-ই-বাংলা নগর থানার উপ-পরিদর্শক নিয়ামুল ইসলাম বলেন, একটু উত্তেজনা তৈরি হয়েছিল। পরে পুলিশ এসে বিষয়টি নিয়ন্ত্রণে নিয়ে এনেছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক রয়েছে। আসলে আমরা কাউকে আটক করিনি। বরং জিজ্ঞাসাবাদ করার জন্য হেফাজতে রাখা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।