Tuesday, 20 October 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

নিবন্ধন পেল ভিপি নুরের ‘গণ অধিকার পরিষদ’,প্রতীক ট্রাক

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
নিবন্ধন পেল ভিপি নুরের ‘গণ অধিকার পরিষদ’,প্রতীক ট্রাক

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের দল ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে। ট্রাক প্রতীকে নিবন্ধন পেয়েছে দলটি।

 

সোমবার (০২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিবন্ধন দেওয়ার বিষয়টি জানানো হয়েছে।

 

প্রজ্ঞাপনে ইসি জানায়, The Representation of the People's Order, 1972 এস Chapter VIA এর বিধান অনুযায়ী প্রধান কার্যালয় আল রাজী কমপ্লেক্স (৩য় তলা), বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা-১০০০ এ অবস্থিত ‘গণঅধিকার পরিষদকে (জিওপি)’ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করেছে।

 

দলটির জন্য ‘ট্রাক’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে এবং নিবন্ধন নং-০৫১, তারিখ ০২ সেপ্টেম্বর, ২০১৪।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।