Friday, 23 October 2026
শিরোনাম
জাতীয়

নিজ বাড়িতে দুই মন্ত্রীকে খাওয়ালেন ডিবি প্রধান হারুন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
নিজ বাড়িতে দুই মন্ত্রীকে খাওয়ালেন ডিবি প্রধান হারুন

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে নিজ বাড়িতে দুই মন্ত্রীকে দুপুরের খাবার খাইয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ।

 

গতকাল বুধবার (৬ সেপ্টেম্বর) উপজেলার হোসেনপুরে গ্রামের বাড়িতে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারকে দুপুরের খাবার খাওয়ান তিনি।

 

ডিবি প্রধান হারুন অর রশিদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে উল্লেখ করেন, বুধবার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার কিশোরগঞ্জের প্রেসিডেন্ট রিসোর্টে আসেন। এ সময় প্রেসিডেন্ট রিসোর্টের এমডি মন্ত্রীদের ফুল দিয়ে বরণ করেন। অতিথিরা পরে আমার গ্রামের বাড়িতে আসেন।

 

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আমার আত্মীয়। সেই সূত্রেই আমার বাড়িতে পারিবারিক মিলনমেলায় অংশগ্রহণ করেন। আর রাষ্ট্রীয় কাজে কিশোরগঞ্জ সফরে থাকা পরিকল্পনামন্ত্রী আমার আমন্ত্রণে কিছু সময় আমার বাড়িতে অবস্থান করেন ও দুপুরের খাবার গ্রহণ করেন।

 

এ সময় সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।