Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

নিজ কক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

admin • 29 Dec 2022, 07:26 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নিজ কক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর খিলগাঁও থানার মেরাদিয়া এলাকার একটি বাসায় মো. মেহেদী ইসলাম মবিন (২৫) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ। মেহেদী ইসলাম মবিন বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

নিহতের আত্মীয়স্বজন জানায়, কিছুদিন আগে মেহেদীর মা মাজেদা বেগম মারা যান। তারপর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে। গতকাল রাতে যেকোনো সময় নিজ কক্ষে আত্মহত্যা করেন তিনি।

মেহেদীর গ্রামের বাড়ি পাবনা জেলার সুজানগর থানার মানিক দিয়া গ্রামে। তিনি মো. মাহমুদুল ইসলামের ছেলে। খিলগাঁও মেরাদিয়া ক্যাসেট ফ্যাক্টরি গলির একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।