Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
এক্সক্লসিভ

নিউমার্কেট চত্বর ‘ব্লক করে’ বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের অবস্থান

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
নিউমার্কেট চত্বর ‘ব্লক করে’ বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের অবস্থান

চট্টগ্রাম নগরের নিউমার্কেট চত্বরে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’র অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে শিক্ষার্থী ও নানা পেশার মানুষ জড়ো হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে নিউমার্কেট এলাকায় আসতে শুরু করেন তারা। সরেজমিনে দেখা গেছে, সকাল ১০টার পরপরই প্রায় হাজারখানেক ছাত্র-জনতা উপস্থিত হয় নিউমার্কেট চত্বরে। এ সময় তারা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনী হাসিনার ফাঁসি চাই’, ‘স্বৈরাচারের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘খুনী হাসিনার ঠিকানা, এই বাঙলায় হবে না’, ‘শেখ হাসিনার দালালেরা, হুঁশিয়ার সাবধান’- এমন নানা স্লোগান দেন।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থানের কারণে সদরঘাট, কোতোয়ালী, জুবিলী এবং কেসিদে রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। বেশিরভাগ সড়কেই থেমে থেমে চলছে যানবাহন। এ সময় মানুষের দুর্ভোগ পৌঁছে চরমে।

গত ১৩ আগস্ট থেকে চার দফা দাবিতে সারা দেশে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরই অংশ হিসেবে পরপর দুদিন নগরের ষোলশহর স্টেশন এলাকায় মিছিল-সমাবেশ করেন তারা। আজ (বৃহস্পতিবার) ‘জাতীয় শোক দিবসের’ আগেই সর্বাত্মক অবস্থান কর্মসূচি ঘোষণা করেন তারা।

এর আগে, গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের সিদ্ধান্ত হয়।

চার দফা দাবি হলো-

১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার‍ যে হত্যাযজ্ঞ চালিয়েছে; সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।

২. সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে।

৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করছে; তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নতুন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে।

৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।