Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

নারায়ণগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণ, নারীসহ একই পরিবারের ৪ জন দগ্ধ

• • পঠিত 33 বার
শেয়ার করুন:
নারায়ণগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণ, নারীসহ একই পরিবারের ৪ জন দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনের গ্যাসলাইন লিকেজের আগুন বিস্ফোরণে নারীসহ একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) রাত ১টার দিকে কাশিপুর ইউনিয়নের খিল মার্কেট এলাকায় চারতলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনায় ঘটে। দগ্ধরা হলেন- সুলতান মিয়া, তার স্ত্রী সাহিদা আক্তার, ছেলে নবী হোসেন ও আলী মিয়া।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন আগে পরিবারের সবাই গ্রামের বাড়িতে যান। রোববার (১৭ ডিসেম্বর) রাতে তারা ভাড়া বাসায় ফিরে রান্না ঘরে চুলা জ্বালাতে গেলে, গ্যাসলাইন লিকেজে রুমে জমে থাকা গ্যাসের আগুনে বিস্ফোরণ হয়। এতে ঘরের ভেতর থাকা নারীসহ চারজন দগ্ধ হয়।

 

তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক বার্ন এন্ড সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।