Thursday, 3 September 2026
শিরোনাম
ধর্ম

নামাজে ইমামের কাঁধে চড়ল বিড়াল, ভিডিও ভাইরাল

admin • 05 Apr 2023, 07:33 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নামাজে ইমামের কাঁধে চড়ল বিড়াল, ভিডিও ভাইরাল

মসজিদভর্তি মুসল্লিদের নিয়ে তারাবির নামাজ পড়াচ্ছেন ইমাম। এমন সময় বিড়াল এসে ইমামে কাঁধে উঠে বসে। বিরক্ত না হয়ে বিড়ালকে আদর করতে থাকেন সেই ইমাম।

 

গত মঙ্গলবার আলজেরিয়ার একটি মসজিদে এমন ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

   

ভিডিওতে দেখা যায়, বিড়াল কাঁধে ওঠায় মোটেও বিরক্তবোধ করেননি সেই ইমাম। বরং তিনি বিড়ালের সঙ্গে খুবই বিনয়ী আচরণ করছিলেন এবং কোরআন পড়ে যাচ্ছিলেন। এমনকি ইমামের মুখের সঙ্গে মুখ লাগায় সেই বিড়াল। এরপর রুকুতে যাওয়ার ঠিক আগে মুহূর্তে বিড়ালটি কাঁধ থেকে নেমে যায়।

   

আল-অ্যারাবিয়া সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ইমামের নাম শায়খ ওয়ালিদ মাহসাস। তিনি আলজেরিয়ার বোরদজ বাউ অ্যারেরিদজ শহরের আবু বকর মসজিদে ইমাম। সামজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিয়মিত বিভিন্ন ভিডিও শেয়ার করে থাকেন।

সূত্র : আল-অ্যারাবিয়া

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।