Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
এক্সক্লসিভ

নাফিসার সঙ্গে সাকিবের ভিডিও ভাইরাল, যা বললেন শিশির

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
নাফিসার সঙ্গে সাকিবের ভিডিও ভাইরাল, যা বললেন শিশির

গতকাল বুধবার (১৪ আগস্ট) রাতে হুট করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসানের বেশকটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে সাকিবকে একটি হোটেলে দেখা যায়। এসময় তার সঙ্গে দেখা যায় বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামালকে।

এরপরই বিষয়টি নিয়ে আলোড়ন তৈরি হয়। নেটিজেনদের অনেকেই সাকিব-নাফিসার ‘বিশেষ’ সম্পর্ক আছে বলে ধারণা করছেন। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

 

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে শিশির লেখেন, ‘আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী মতামত জানাতেই পারেন। সেই বিষয়টি নিয়ে আমার কিছু বলার নেই। সবারই মত প্রকাশের স্বাধীনতা আছে। তাকে (সাকিব) যত মন চায় সমালোচনা করুন। তবে, সেটা যেন আমাদের সম্পর্কের সঙ্গে না জড়ায়। সে দারুণ একজন স্বামী ও বাবা। সে সবসময় আমার প্রতি সৎ ও অনুগত। সে এমন কিছু করবে না যাতে আমি কষ্ট পাই।’

 

শিশির আরও যোগ করেন, সে এমন একজন ব্যক্তি যে আমার পাশে থাকার জন্য একবার নিষেধাজ্ঞার মুখে পড়েছিল। আমি তার প্রায় সব বিষয়ে জানি। আমরা বেশিরভাগ সময় একসাথেই থাকি।

 

আমি ১৩ বছর আগে তাকে যেমন দেখেছিলাম, এখনও সে একইরকম আছে। আমাদের দারুণ একটি পরিবার আছে। আলহামদুলিল্লাহ! দয়া করে এসব গুজব বন্ধ করুন। সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময় যা দেখেন তা বিশ্বাস করবেন না। কিছু অংশ কেটে এটা তৈরি করা হয়েছে, পুরো কাহিনী এখানে নেই।

যারা এগুলো করছেন তাদের বলতে চাই, এগুলো করে আপনাদের কোনো লাভ হবে না। আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না। আমি চুপ থাকতে চেয়েছিলাম, তবে এতো এতো কল আর ম্যাসেজের কারণে বাধ্য হয়ে বিষয়টি পরিষ্কার করলাম। সে এখন ব্যস্ত পাকিস্তান সিরিজ নিয়ে, আর আমি পরিবার নিয়ে ব্যস্ত। আমরা একটি পরিবার হিসেবেই থাকব, ইনশাল্লাহ।

শেষে শিশির লেখেন, আমি সাকিবের সঙ্গে আমার কোনো ছবি কিংবা ভিডিও ডিলিট করিনি। আমি সেগুলোকে প্রাইভেট করে রেখেছি। ছবি কিংবা পোস্ট কোনো সম্পর্ককে বিচার করে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।