Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
জাতীয়

নাতিপুতির জন্য মুক্তিযোদ্ধা কোটার যৌক্তিকতা নেই:জিএম কাদের

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
নাতিপুতির জন্য মুক্তিযোদ্ধা কোটার যৌক্তিকতা নেই:জিএম কাদের

চলমান কোটাবিরোধী আন্দোলন যৌক্তিক মন্তব্য করে বিরোধীদলীয় নেতা জিএম কাদের বলেছেন, কর্মক্ষেত্রে মেধাকে মূল্যায়ন করতে সীমিত আকারে নারী এবং প্রতিবন্ধী কোটা রেখে সব কোটা বাতিল করা উচিত।

 

এছাড়া স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে নাতিপুতির জন্য মুক্তিযোদ্ধা কোটাও বহাল রাখার কোন যৌক্তিকতা নেই। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে রংপুর সেনপাড়ার স্কাই ভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

জিএম কাদের বলেন, পরিস্থিতি বিবেচনা এবং জনমতে দেশের প্রায় ৯০ শতাংশ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোটা আন্দোলনকারীদের পক্ষে। তাই কোটার মাধ্যমে বিভাজন সৃষ্টি না করে আন্দোলনকারীদের সব দাবি-দাওয়া দ্রুত মেনে নেয়া উচিত।

 

দুর্নীতিবাজদের প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সরকার একটা সুবিধাভোগী এবং সুবিধাবাদী দুর্নীতিবাজ গোষ্ঠী তৈরি করছে। বরাবরই এসব দুর্নীতিবাজদের আবার পৃষ্ঠাপোষকতাও করে যাচ্ছে তারা। ফলে দুর্নীতি করে রাতারাতি টাকার কুমির হয়েও আইনের ফাঁকফক্কর দিয়েও পার পেয়ে যাচ্ছে দেশের হাজারও মহারথী দুর্নীতিবাজরা।

 

তিনি আরও বলেন, এই ধারার ভবিষ্যৎ ভালো না। তাই দুর্নীতিবাজদের রুখতে সরকারকে আরও কঠোর ভূমিকা রাখতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।