Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নাটোরে মাইক্রোবাস ও ইজিবাইকের সংঘর্ষে মা-মেয়ে নিহত

admin • 04 Jul 2024, 04:27 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নাটোরে মাইক্রোবাস ও ইজিবাইকের সংঘর্ষে মা-মেয়ে নিহত

নাটোরের লালপুর উপজেলায় মাইক্রোবাস ও ইজিবাইকের সংঘর্ষে মা এবং মেয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার জামতলা তিনখুঁটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লালপুরের উধনপাড়া গ্রামের মাহাবুব আলমের স্ত্রী রুবিনা খাতুন ও তার তিন বছর বয়সী শিশুকন্যা রুকাইয়া সুলতানা

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ জানান, বৃহস্পতিবার দুপুরে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা শেষে মাহাবুল তার স্ত্রী ও মেয়েকে নিয়ে ব্যাটারি চালিত ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তারা লালপুর-বাঘা সড়কের জামতলা তিনখুঁটি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী রুবিনা খাতুন ও রুকাইয়া মারা যান।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটিকে উদ্ধার করা হয়। এ সময় মাইক্রোবাসটিকেও জব্দ করা হয়। তবে ঘটনার পর মাইক্রোবাসের চালক পালিয়ে যায়। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।