Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

নাটোরে বাস চাপায় স্কুলশিক্ষক নিহত

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
নাটোরে বাস চাপায় স্কুলশিক্ষক নিহত

নাটোরে যাত্রীবাহী বাস চাপায় রজব আলী নামে মোটরসাইকেল আরোহী এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে ঢাকা-রাজশাহী মহাসড়কের তেবাড়িয়া তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

রজব আলী বাগাতিপাড়া উপজেলার ফাগুড়দিয়ার এলাকার মৃত আসমত আলীর ছেলে। তিনি সোনাপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাগাতিপাড়া থেকে মোটরসাইকেল যোগে নাটোর শহরে আসছিলেন স্কুলশিক্ষক রজব আলী। পথে ঢাকা-রাজশাহী মহাসড়কের তেবাড়িয়া এলাকায় ইউনাইটেড ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলের তেল নিয়ে রাস্তায় উঠছিলেন তিনি।

 

এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস মোটরসাইকেলটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ছাড়া বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলাও হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।