Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে উদ্ধারকৃত দুটি অবিস্ফোরিত মর্টারশেল নিষ্ক্রিয়

admin • 11 Feb 2024, 11:28 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নাইক্ষ্যংছড়ি সীমান্তে উদ্ধারকৃত দুটি অবিস্ফোরিত মর্টারশেল নিষ্ক্রিয়

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্তে বিজিবি উদ্ধার করা অবিস্ফোরিত দুটি মর্টার শেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা বিষ্ফোরক দল। রোববার (১১ফেব্রুয়ারি) বেলা ৪টায় তুমব্রু সড়কের ২০০ গজ দূরে ব্রিজ ও সড়কের পাশে এ দুটি মর্টারশেল নিষ্ক্রিয় করা হয়।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, গেল দু'দিন আগে তুমব্রু সীমান্তে ৩৯ পিলার সংলগ্ন জমিতে ও তুমব্রু বিওপি সংলগ্ন ব্রিজের ওপর অক্ষত অবস্থায় অবিস্ফোরিত দুটি মর্টার শেল উদ্ধার করা হয়। সেটি সাধারণ মানুষের চললাচল পথ বন্ধ করে সড়কের পাশে নিরাপদ স্থানে রাখেন তুমব্রু বিওপি। আজ বেলা চারটা দিকে সেনাবাহিনী বোমা বিষ্ফোরকের টিম এসে তুমব্রু সড়কের ব্রিজ ও জমির পাশে উদ্ধারকৃত দুটি মর্টারশেল নিষ্ক্রিয় করা হয়।

ঘুমধুম ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, দু’দিন আগে উদ্ধারকৃত মর্টারশেল দুটি সেনাবাহিনী বোমা বিষ্ফোরকের টিম এসে বিষ্ফোরণ করা হয়েছে। বর্তমানে সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, সীমান্তে পরিস্থিতি অবনতির হওয়ার পর আজ স্বাভাবিকভাবে মানুষের মাঝে কিছুটা স্বস্তির ফিরেছে। কিন্তু এখনও সীমান্তের বসবাসকারীদের মাঝে পুরোপুরি আতঙ্ক কাটেনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।