Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নয়াপল্টনে ককটেল বিস্ফোরণে আহত ২

admin • 25 Jun 2024, 09:16 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নয়াপল্টনে ককটেল বিস্ফোরণে আহত ২

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাথমিকভাবে দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

মঙ্গলবার (২৫ জুন) বিকেল পৌনে পাঁচটার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশে বিকট শব্দে পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। এ সময় ছাত্রদলের আংশিক কমিটিকে অভিনন্দন জানাতে নেতাকর্মীরা নয়াপল্টনের কার্যালয়ে আসেন।

 

কমিটি ঘোষণার পর আজ নতুন কমিটির নেতারা প্রথম দলীয় কার্যালয়ে আসেন। পরে তারা নয়াপল্টনের প্রধান সড়কে স্লোগান ও মিছিল করে। এ সময় সড়কটিতে যান চলাচল কিছুটা স্থবির হয়ে যায়।

আরো পড়ুন:নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ

ছাত্রদলের নতুন কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের অভিযোগ, সরকার দলীয় এজেন্টরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। চলমান আন্দোলনকে বাধাগ্রস্ত করতে তারা এই ঘটনা ঘটিয়েছে।

 

ডিএমপি উপ-পুলিশ কমিশনার (মতিঝিল) হায়াতুল ইসলাম খান বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।