Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

ধ্বংসস্তূপ থেকে ১ জনকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশের উদ্ধারকারীরা

admin • 10 Feb 2023, 10:22 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ধ্বংসস্তূপ থেকে ১ জনকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশের উদ্ধারকারীরা

তুরস্কে যাওয়া বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। এরই মধ্যে আদিয়ামান শহরে ১৭ বছরের একজন বালিকাকে জীবিত এবং ৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে।

 

এর আগে ফায়ার সার্ভিসের ১২ সদস্যের উদ্ধারকারী দল, সেনাবাহিনীর উদ্ধারকারী দলসহ মোট ৬১ জনের একটি দল তুরস্কের আদানা এয়ারপোর্টে পৌঁছায়। সেখান থেকে তারা ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত আদিয়ামানে যায়।

 

উল্লেখ্য, স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

 

এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প এবং পরে আরও অনেকগুলো আফটারশক হয়। এ ঘটনায় নিহতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন ৮০ হাজারের বেশি মানুষ।

 

১৯৩৯ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের পূর্ব এরজিনকান প্রদেশে ৩৩ হাজার মানুষ নিহত হয়েছিল। এরপর ১৯৯৯ সালে দেশটির ডুজসে অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ১৭ হাজারের বেশি মানুষ মারা যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।