Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ধানমন্ডিতে ১০তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

admin • 21 Aug 2024, 12:12 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ধানমন্ডিতে ১০তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর ধানমন্ডিতে একটি ১০তলা আবাসিক ভবনের আটতলায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

 

বুধবার সকাল পৌনে ১১টার দিকে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেন।

 

জানা যায়, সকাল ১০টা ২৫ মিনিটে ধানমন্ডি পাঁচ নম্বরে ১২তলা ভবনের আটতলায় আগুন লাগে। এরপর ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

 

এরইমধ্যে ভবন থেকে আটকে পড়া ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে কীভাবে আগুন লেগেছে ও প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।