Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
এক্সক্লসিভ

দ্রুত ছড়াচ্ছে করোনার নতুন ধরন, বাংলাদেশসহ বিভিন্ন দেশকে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
দ্রুত ছড়াচ্ছে করোনার নতুন ধরন, বাংলাদেশসহ বিভিন্ন দেশকে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ

দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে আবারও করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে। ফলে বাংলাদেশসহ সেসব দেশকে নজরদারি বাড়াতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। রোববার (২৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়েছে।

 

এতে বলা হয়, কোভিড-১৯ এবং এর নতুন উপধরণ জেএন ১ ও ইনফ্লুয়েঞ্জাসহ শ্বাসপ্রশ্বাসজনিত রোগী শনাক্তের হার বাড়ছে। ফলে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে নজরদারি বাড়াতে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে জনগণকে অনুরোধ জানিয়েছে ডব্লিউএইচও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ডা. পুনম ক্ষেত্রপাল সিং বলেন, কোভিড-১৯ বিশ্বব্যাপী সব দেশে বিকশিত, পরিবর্তন ও সঞ্চালিত হচ্ছে। যদিও উদ্ভূত লক্ষণগুলো পরামর্শ দেয়, জেএন ১ অতিরিক্ত জনস্বাস্থ্য ঝুঁকি কম। আমাদের এই ভাইরাসের বিবর্তন ট্র্যাক করতে হবে।

তিনি বলেন, এজন্য দেশগুলোকে অবশ্যই নজরদারি এবং সিকোয়েন্সিং জোরদার করতে হবে। পাশাপাশি ডেটা শেয়ারিং (তথ্য সরবরাহ) নিশ্চিত করতে হবে।

বিশ্বজুড়ে জেএন ১ দ্রুত বিস্তার ঘটছে। ফলে একে বেশি গুরুত্ব দিচ্ছে ডব্লিউএইচও। সাম্প্রতিক সপ্তাহগুলোতে, একাধিক দেশে করোনার উপধরণটির ধরা পড়েছে। বিশ্বব্যাপী এর প্রকোপ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ধারণা করা হচ্ছে, এই ভ্যারিয়েন্ট অন্যান্য ভাইরাল ও ব্যাকটেরিয়া সংক্রমণের মধ্যে, বিশেষত শীত মৌসুমে প্রবেশকারী দেশগুলোতে কোভিড-১৯ রোগী শনাক্তের পরিমাণ বৃদ্ধির কারণ হতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।