Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
এক্সক্লসিভ

দেশে ৫ জনের দেহে করোনার নতুন ধরন শনাক্ত

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
দেশে ৫ জনের দেহে করোনার নতুন ধরন শনাক্ত

দেশে পাঁচজনের দেহে করোনাভাইরাসের নতুন ধরন জেএন.১ শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিনজন রাজধানীর ও দুজন ঢাকার বাইরের। বৃহস্পতিবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ তথ্য জানিয়েছে।

 

ভারতের কেরালায় গত বছরের শেষদিকে শনাক্ত হয় করোনাভাইরাসের নতুন এই ধরন। জেএন.১ নামের এই ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের অনেক বিজ্ঞানী। তাঁরা বলছেন, এই ধরন করোনার আগের সব ধরনের চেয়ে বেশি সংক্রামক।

 

বিজ্ঞানীদের প্রাথমিক ধারণা, করোনার ওমিক্রন ধরনের উপধরন বিএ.২.৮৬ অথবা পিরোলার মতোই এই জেএন.১ ধরন। এটি গত সেপ্টেম্বরে আমেরিকায় প্রথম শনাক্ত হয়। এরপর গত ১৫ ডিসেম্বর ভারতে সাতজনের দেহে এই ধরন শনাক্ত হয়।

 

করোনার জেএন.১ ধরন শনাক্ত হওয়া ভারতের কেরালার এক নারীর দেহে ইনফ্লুয়েঞ্জার মতো রোগের মৃদু লক্ষণ দেখা যায়। প্রাথমিকভাবে এটিই এই রোগের লক্ষণ বলে মনে হচ্ছে।

 

২০২০ ও ২০২১ সালে পুরো বিশ্বে দাপিয়ে বেড়ানো করোনাভাইরাসের প্রকোপ এখন আর নেই। কিন্তু এ করোনার কারণে বিশ্বের অর্থনীতির বারোটা বেজে গিয়েছিল। করোনার কারণে বেড়ে গিয়েছে ধনী-দরিদ্রের বৈষম্য।

 

২০২২ সালের নভেম্বর পর্যন্ত ৬৪ কোটি মানুষকে আক্রান্ত করেছে করোনা। মারা গেছেন ৬৪ লাখ। মাসের পর মাস লকডাউনের কারণে স্থবির হয়ে পড়ে অর্থনীতি। ইউএনসিটিএডির মতে, করোনার কারণে ২০২০ সালে বৈশ্বিক লেনদেন কমে যায় আড়াই ট্রিলিয়ন ডলার। তবে ২০২১ সালে ঘুরে দাঁড়াতে শুরু করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।