Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
এক্সক্লসিভ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে গত কয়েকদিন ধরেই চলছে তীব্র শৈত্যপ্রবাহ। রোদের দেখা মিললেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্ৰি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। যা মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

রবিবার ( ২৮ জানুয়ারি) সকাল ৯ টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৫ ডিগ্ৰি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে গত শুক্রবার এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, "সকাল ৯ টায় জেলায় ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা এবং চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এর সঙ্গে তীব্র শৈত্যপ্রবাহও বইছে এ জেলায়।"

সপ্তাহজুড়ে পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় ৬ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই অতি ভারী কুয়াশায় ঢেকে যায় পুরো জেলা। বিশেষ করে নদী অববাহিকা ও সড়কগুলোয় যান চলাচল ব্যাহত হয়। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা যায়।

 

এদিকে লাগাতার শীতের কারণে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষদের। কাজ কমে যাওয়ায় দিন কাটছে অভাব-অনটনের ভেতর। প্রয়াজনের বাইরে শহরের অভিজাত মানুষজন ঘর থেকে বের না হলেও জীবিকার তাগিদে নিম্ন আয়ের মানুষের শীত উপেক্ষা করেই কাজে যেতে হচ্ছে।

 

শীতের কারণে পাল্লা দিয়ে বেড়েছে নিউমোনিয়া, অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগ। এসব রোগে আক্রান্ত হয়ে জেলা ও উপজেলার হাসপাতালগুলোর আউটডোরে চিকিৎসা নিচ্ছেন লোকজন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।