Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

admin • 20 Jan 2024, 12:49 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। শনিবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

এদিকে, শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের চা বাগান অধ্যুষিত মৌলভীবাজার। ঘন কুয়াশার সঙ্গে হিম বাতাস থাকায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। সকাল এবং রাতে কুয়াশার চাঁদরে ঢেকে যায় জেলার চারপাশ। এসময় বেশ শীত অনুভূত হয়।

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণাগার পর্যবেক্ষক মো. আনিসুর রহমান জানান, আজ সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।