Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সহিংসতার কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে।

শিক্ষা মন্ত্রণালয় গত ১৫ আগস্ট এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দেয়।

অফিস আদেশে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রধান উপদেষ্টা সদয় নির্দেশনা প্রদান করেছেন। প্রধান উপদেষ্টার অনুরূপ নির্দেশনার প্রেক্ষিতে আগামী ১৮ আগস্ট রোববার হতে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো জুলাইয়ের মাঝামাঝি থেকে পাঠদান বন্ধ আছে।

আর বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের পেনশন স্কিম সংক্রান্ত আন্দোলনের কারণে ১ জুলাই থেকে বন্ধ। পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অনেক ভিসি পদত্যাগ করায় সেগুলোর একাডেমিক কার্যক্রম নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

অপর দিকে, প্রাথমিক বিদ্যালয়গুলো ১৪ আগস্ট থেকে কার্যক্রম চালিয়ে আসছে। তবে শিক্ষার্থীদের উপস্থিতি কম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।