Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

দেবীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটায় পৌর সদরের বিজয় চত্বর থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিজয় চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

দেবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাদেরী কিবরিয়া রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আইয়ুব আলী, সদস্য সচিব আব্দুল গণি বসুনিয়া, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোহাম্মদ তোবারক(হ্যাপি), উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজু, পৌর বিএনপির আহ্বায়ক আনোয়ারুল ইসলাম ও সদস্য সচিব আশরাফুল আলম সোহেল প্রমুখ।

 

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল আহমেদ প্রধানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাদেকুজ্জামান হীরা এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কার্তিক রায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।