Thursday, 3 September 2026
শিরোনাম
Uncategorized

দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু

admin • 12 Dec 2023, 08:00 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মঞ্জিলা আক্তার(২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার সদর ইউনিয়নের তিস্তার হাট সংলগ্ন দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ সড়কে এই দূর্ঘটনাটি সংঘটিত হয়।

 

নিহত মঞ্জিলা আক্তার দেবীগঞ্জ সদর ইউনিয়নের হাজীপাড়া এলাকার শেখ ফরিদের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে তিস্তার হাটে বিকাশ থেকে টাকা উত্তোলনের জন্য বাজারে আসেন মঞ্জিলা আক্তার। রাস্তা পার হওয়ার সময় 'জয় বাবা ভোলানাথ' নামের একটি ইট বুঝাই মহেন্দ্র গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মঞ্জিলা আক্তার কে চাপা দেয়।

   

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। স্থানীয়রা দেবীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে মঞ্জিলার মরদহটি উদ্ধার করে দেবীগঞ্জ থানা পুলিশ কে হস্তান্তর করে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোছাঃ রুনা লায়লা ও দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম।

   

সড়ক দূর্ঘটনায় গৃহবধূ নিহতের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, "আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এঘটনায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।