Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
Uncategorized

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল

পঞ্চগড়ের দেবীগঞ্জে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অপসারণ দাবি করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। সোমবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ব্যানারে চেয়ারম্যান গোলাম রহমান সরকারের অপসারণ দাবিতে একটি বিক্ষোভ মিছিল ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বের হয়ে টেপ্রীগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার পরিষদের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

এদিকে বিক্ষোভ মিছিল শেষে ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করার কথা থাকলেও সেনাবাহিনীর একটি দল শিক্ষার্থীদের সাথে কথা বলে কর্মসূচি সেখানেই শেষ করতে বলে এবং শিক্ষার্থীদের বাসায় ফিরে যেতে বললে মানবন্ধন না করেই শিক্ষার্থীরা পরিষদ থেকে চলে যায়।

 

আন্দোলনকারীদের পক্ষ থেকে মোঃ শাকিল ইসলাম গণমাধ্যম কর্মীদের জানায়, গোলাম রহমান সরকার ভোট জালিয়াতির মাধ্যমে দীর্ঘদিন ধরে টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। তিনি সর্বদাই গরিব মেহনতী মানুষের অধিকার বঞ্চিত করেন এবং বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা দেয়ার ক্ষেত্রে স্বজনপ্রীতি করেন।

 

উন্নয়নমূলক কাজে দূর্নীতি, ভূমি দস্যুতা এবং বিরোধী দলের নেতাকর্মীদের উপর দমন পীড়ন করে আসছেন চেয়ারম্যান গোলাম রহমান সরকার। এছাড়া, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রহমান সরকারের বাবা একজন চিহ্নিত রাজাকার ছিলেন। তাই এরকম দূর্নীতিবাজ ও রাজাকারের সন্তানকে আমারা চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবি জানাচ্ছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।