Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দেড় কোটি টাকা লুট, সাবেক এমপিসহ ১৯৫ জনের বিরুদ্ধে মামলা

admin • 27 Aug 2024, 11:17 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দেড় কোটি টাকা লুট, সাবেক এমপিসহ ১৯৫ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে বাড়িঘরের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম বাবুসহ ১৯৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও মামলায় ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মঙ্গলবার আড়াইহাজার থানায় মো. নাজমুল ইসলাম রনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, দুপ্তারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নাজমুল হোসেন, সাতগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদ অদুদসহ ১৯৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।

বাদী মো. নাজমুল ইসলাম রনি জানান, আন্দোলন চলাকালীন সময়ে আসামিরা বাড়িতে প্রবেশ করে ভাঙচুর, লুটপাট চালায়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে তারা। ভাঙচুরের ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান রনি। এছাড়া প্রায় ১ কোটি ৬৯ লাখ নগদ অর্থ ও মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।

মামলায় বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।