Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দুই ধরনের গাছ রোপন বন্ধে নির্দশনা দিলো সরকার

admin • 12 Nov 2024, 09:21 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দুই ধরনের গাছ রোপন বন্ধে নির্দশনা দিলো সরকার

বন বিভাগ এখন থেকে আর ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ রোপণ করবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

 

সামাজিক বনায়নের উদ্দেশ্যে রাস্তার পাশে ইউক্যালিপটাস ও আকাশমণি ছাড়া অন্যান্য গাছ লাগিয়ে তা সংরক্ষণ করতে বন বিভাগকে নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরে অনুষ্ঠিত এক বিশেষ সভায় পরিবেশ উপদেষ্টা এই নির্দেশ দেন।

   

রাস্তার পাশে সামাজিক বনায়নের জন্য লাগানো ইউক্যালিপটাস ও আকাশমণি ছাড়া অন্য গাছ সংরক্ষণ করতে বন বিভাগকে নির্দেশ দিয়ে উপদেষ্টা বলেন, জীববৈচিত্র্য রক্ষায় বায়োডাইভারসিটি রুলস ও গাইডলাইন তৈরি করা হবে। এছাড়া বন ও বন্যপ্রাণী সংক্রান্ত কাজে রেঞ্জ অফিস পর্যায়ে শিক্ষার্থীদের যুক্ত করতে হবে।

তিনি জানান, লাঠি, টিলা, চুনতি, সাতছড়ি ও লাউয়াছড়ার জন্য ব্যবস্থাপনা কমিটি গঠন করতে হবে। এসব বনভূমিতে ইকো-ট্যুরিজম ও পিকনিক বন্ধ করতে হবে। গান-বাজনাও বন্ধ করতে হবে যাতে বনে স্বাভাবিক পরিবেশ বজায় থাকে। বনভূমির অবৈধ দখল উচ্ছেদ করতে হবে, কোনো তদবির বরদাশত করা হবে না। বনবাসীদের সঙ্গে দ্বন্দ্ব দূর করে গারো সম্প্রদায়ের বিরুদ্ধে মামলাসহ হয়রানিমূলক মামলা বন্ধ করতে হবে।

 

উপদেষ্টা স্ট্রাটেজিক প্ল্যান, জেন্ডার পলিসি, গ্রিভেন্স রিড্রেস সিস্টেম এবং প্রকল্পের তথ্য প্রকাশে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। মতবিনিময় সভায় পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীর, অতিরিক্ত সচিব ডক্টর ফাহমিদা খানম, যুগ্মসচিব বন শামীমা বেগম, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী বক্তব্য রাখেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।