Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

দুই ওসি ও এক পুলিশ পরিদর্শককে প্রত্যাহারের নির্দেশ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
দুই ওসি ও এক পুলিশ পরিদর্শককে প্রত্যাহারের নির্দেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক পুলিশ পরিদর্শক ও দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৫ ডিসেম্বর) ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান এ সংক্রান্ত পৃথক দুটি নির্দেশনা পাঠিয়েছেন।

 

এতে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে গাজীপুরের কালিগঞ্জের পুলিশ পরিদর্শক, চাঁদপুরের মতলব ও মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তা নিয়োগ দেয়ার জন্য বলা হয়েছে।

 

আরও একটি নির্দেশনায় হবিগঞ্জের জেলা প্রশাসককে (ডিসিকে) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

 

এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসক, হবিগঞ্জকে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

 

এ অবস্থায় উল্লিখিত জেলা প্রশাসক, হবিগঞ্জকে প্রত্যাহার করে তদস্থলে উপযুক্ত কর্মকর্তা পদায়ন করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।