Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ শোক দিবস

দীর্ঘ ১১ বছর পর সম্প্রচারে আসছে দিগন্ত টিভি

admin • 23 Nov 2024, 10:31 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দীর্ঘ ১১ বছর পর সম্প্রচারে আসছে দিগন্ত টিভি

দিগন্ত টিভির সম্প্রচারে সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তথ্য মন্ত্রণালয় এক আদেশে এ তথ্য জানিয়েছে। এর ফলে দীর্ঘ ১১ বছর পর আবারও সম্প্রচারে আসছে চ্যানেলটি। 

 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিগন্ত মিডিয়া করপোরেশন লিমিটেডের (দিগন্ত টিভি) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. ফিরোজ খান স্বাক্ষরিত এক আদেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। 

 

এতে বলা হয়, আবেদনপত্রের পরিপ্রেক্ষিতে দিগন্ত মিডিয়া করপোরেশন লি. (দিগন্ত টেলিভিশন)-এর সম্প্রচার কার্যক্রম সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

 

এর আগে  ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুলে চ্যানেলটির সম্প্রচার সাময়িক বন্ধ করে দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।