Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট

তাসকিন-সাকিবদের পেস আগুনে পুড়ল ওয়েস্ট ইন্ডিজ,সিরিজ জিতল বাংলাদেশ

admin • 18 Dec 2024, 12:25 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
তাসকিন-সাকিবদের পেস আগুনে পুড়ল ওয়েস্ট ইন্ডিজ,সিরিজ জিতল বাংলাদেশ

তাসকিন-তানজিন সাকিবদের পেস আগুনে পুড়ল ওয়েস্ট ইন্ডিজ। ৬ বছর পর বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারল ক্যারিবিয়ানরা।

 

১৬তম ওভারে প্রথম দুই বলে দুই ছক্কা মারেন রস্টন চেজ। প্রথমটি স্কুপ করে, পরেরটি ফুল টসে স্ট্রেট দিয়ে। ১৬ রান দিয়েছিলেন হাসান মাহমুদ তার এই ওভারে। তাতে ম্যাচটাও অনেকটা ঘুরে যায় স্বাগতিকদের পক্ষেই।

 

তবে, সেটাকে বাংলাদেশের দিকে ফিরিয়ে আনতে সময় নেননি লেগস্পিনার রিশাদ হোসেন। পরপর দুই বলে ফেরান চেজ এবং গুদাকেশ মোতিকে। চেজ হয়েছেন বোল্ড। আর বাউন্ডারি লাইনে শেখ মাহেদিকে ক্যাচ দেন মোতি।

 

পরের ওভারেই আলজারি জোসেফকে কট এন্ড বোল্ড করেন তানজিম সাকিব। অনেকটা চোখের পলকে ৮৯ রানে ৬ উইকেট থেকে স্কোর হয়ে যায় ৯০ রানে ৯ উইকেট। তাসকিন নিয়েছেন শেষ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ থামল ১০২ রানে। ২৭ রানের জয়ে ৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ।

 

এর আগে টসে জিতে আগে ব্যাটিং করে শামিম হোসেনের ৩৫ রানে ভর করে বাংলাদেশের ইনিংস থামে ১২৮ রানে। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই টাইগার পেসারদের তোপের মুখে পড়ে উইন্ডিজ ব্যাটিং লাইনআপ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।