Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
এক্সক্লসিভ

ঢেলে সাজানো হলো পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, ঊর্ধ্বতন ২৮ কর্মকর্তাকে বদলি

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ঢেলে সাজানো হলো পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, ঊর্ধ্বতন ২৮ কর্মকর্তাকে বদলি

ঢেলে সাজানো হলো পুলিশের স্পেশাল ব্রাঞ্চকে (এসবি)। পুলিশের এ সংস্থার ২৮ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

 

বুধবার (১৪ আগস্ট) এসবির অতিরিক্ত আইজিপি মো. শাহ আলমের স্বাক্ষরিত পৃথক চার অফিস আদেশে নিশ্চিত করা হয়েছে বিষয়টি। অফিস আদেশে বলা হয়, অবিলম্বে কার্যকর করা হবে এ আদেশ।

 

এসবি ছাড়াও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের আওতাভুক্ত ৭০ জন এসআই (উপ-পরিদর্শক), কনস্টেবল ও নারী কনস্টেবলকে নতুন কর্মস্থলে বদলি করা হয়। এসব পুলিশ সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

আদেশে চট্টগ্রামের আওতাভুক্ত খাগড়াছড়ি, বান্দরবান, ফেনী, কক্সবাজার, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী ও রাঙামাটি এলাকায় দায়িত্বরতদের দেশের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়। দীর্ঘদিন ধরেই বদলির জন্য আবেদন করেছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।